Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসায়ীকে জরিমানা 
Monday July 22, 2019 , 9:45 pm
Print this E-mail this

পিরোজপুরের কাউখালীতে ভ্রাম্যমান আদালতে ৭ ব্যবসায়ীকে জরিমানা


মো : সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীতে পৃথক অভিযানে ৩টি ওষুধের দোকাসহ ৭ ব্যবসায়ীকে ২৫ হাজার ৫’শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর। সোমবার উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতর পৃথকভাবে এ অভিযান চালায়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও ইসরাত জাহানের নেতৃত্বে হাসপাতাল রোডে ও দক্ষিণ বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় পারুল মেডিকেল হলকে ৩ হাজার টাকা, অবৈধ পন্য মজুদ রাখায় বাবু ষ্টোরকে ৫ হাজার টাকা এবং হুমায়ুনের ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইদিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের উদ্যোগে কাউখালী বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। এসময় ভোক্তা সংরক্ষণ আইনে মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রি ও প্রস্তাব করায় ভাই ভাই মেডিকেল হলকে ৪ হাজার টাকা, উপশম ফার্মেসীকে ৪ হাজার টাকা, মান উর্ত্তীর্ণ পন্য বিক্রি করায় নিরঞ্জন স্টোর কে ৫ হাজার টাকা এবং শহিদুল স্টোরকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক(অঃদঃ) মোঃ শাহ শোয়াইব মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা বাজার কর্মকর্তা আঃ মান্নান হাওলাদার। অভিযান চলাকালে ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এদিকে পিরোজপুরের ভান্ডারিয়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: তৌহিদুল ইসলাম একটি দোকানে নিয়ম বহীর্ভূত কাজ করায় ১হাজার টাকাও জরিমানা করা হয়।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে