Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ 
Thursday July 18, 2019 , 8:10 pm
Print this E-mail this

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে মোতালেব শিকদার (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ওই প্রতিবন্ধী কিশোরীর বাবার করা মামলায় বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, মোতালেব শিকদার প্রায় সময়েই প্রতিবেশী ওই কিশোরীর ঘরে গিয়ে তার সঙ্গে কথা বলতো এবং সুযোগ পেলেই তাকে ধর্ষণ করতো। গত ১৫ এপ্রিল দুপুরেও মোতালেব শিকদার ওই কিশোরীর ঘরে যায়। ওই সময় কিশোরীর বাবা বাড়িতে ছিলেন না, আর মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে মোতালেব ওই কিশোরীকে পাশেই তার একটি পরিত্যক্ত দোকান ঘরের ভেতরে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে কিশোরীর মা তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে মেয়েকে ধর্ষণের দৃশ্য দেখে ফেলে। এ সময় তাকে দেখেই ধর্ষক মোতালেব দৌড়ে পালিয়ে যায়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুনিরুল ইসলাম মুনির জানান, গ্রেফতার মোতালেব শিকদারকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে