Current Bangladesh Time
বুধবার আগস্ট ১২, ২০২৬ ৯:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ 
Thursday July 18, 2019 , 1:24 pm
Print this E-mail this

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নানা দাবীতে বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ (১৮ জুলাই)। নগরীর বান্দরোডে হেমায়েতউদ্দীন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের এই সমাবেশ সফল করতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভা ও লিফলেট বিতরণ শেষ হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুর ১টায় বিএনপি কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রস্তুতি সভায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল নগর বিএপির সভাপতি মাজিবর রহমান সরোয়র সহ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন উপস্থিত ছিলেন। আজকের সমাবেশ সফল করতে ইতিপূর্বে লিফলেট বিতরণকালে মজিরবর রহমসান সরোয়ার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র রক্ষাসহ জনসম্পৃক্ত নানা দাবীতে তাদের ১৮ জুলাইর বিভাগীয় সমবেশ, যা সফল করতে তারা নানা কর্মসূচি করেছেন। আশা করছেন আজকের সমাবেশে বেশ জনসমাগম হবে। ইতিপূর্বে জেলা দক্ষিণ ও উত্তর বিএনপি সভাপতি যথাক্রমে এবায়দুল হক চাঁন ও মেজবাহ উদ্দিন ফরহাদের উপস্থিতে নেতা-কর্মীদের নিয়ে বিভাগীয় সমাবেশ সফল করতে নগরীতে লিফলেট বিতরণ করেন মজিবর রহমান সরোয়ার।

ইতোমধ্যেই গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২টায় সদর রোডের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) এ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন, সাবেক মেয়র আহসান হাবিব কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চান, সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম শামীন, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার প্রমুখ।




Archives

Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!
Image
বরিশাল শিক্ষা বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ
Image
হাসপাতালে মাদক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আটক
Image
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ
Image
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ