মো : সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালীর মোঃ ছাব্বির আহাম্মেদ (১৬) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের আটদিন পরেও সন্ধান না পাওয়ায় চরম হতাশায় ভুগছেন তার পরিবার। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। ছব্বির ঝালকাঠীর এন এস কালিম মাদ্রাসা আলিম ১ম বর্ষের ছাত্র। নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, কাউখালী কেন্দ্রীয় আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ হোসাইনের ছেলে ছাব্বির বিগত ৬ জুলাই কাউখালী বাসা থেকে ঝালকাঠী মাদ্রাসার উদ্দেশ্যে যায়। পরের দিন ৭ জুলাই মাদ্রাসা থেকে কাউকে কিছু না বলে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। ৮ জুলাই সকালে তার বাবার কাছে মোবাইলফোনে ঢাকায় পৌঁছানোর সংবাদ জানায়। এর পর থেকে পরিবারের লোকজন তার কোন সন্ধান পাচ্ছেন না। ৮ দিন ধরে আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও ছাব্বিরের কোন সন্ধান পাওয়া যায়নি।