Current Bangladesh Time
বুধবার আগস্ট ১২, ২০২৬ ৯:১০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা আজ 
Thursday July 4, 2019 , 1:12 pm
Print this E-mail this

আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা আজ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পরে প্রথমবারের মত বরিশালে বৃহত্তর বিভাগীয় প্রতিনিধি সভা করতে যাচ্ছে ক্ষমতাসিন দল আওয়ামী লীগ। তিনটি লক্ষ্য নিয়ে আজ বৃহস্পতিবার ৪ জুলাই সকাল থেকে নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে সভার কার্যক্রম শুরু করছে ক্ষমতাসিন দলটি। এরই মধ্যে বৃহত্তর এই প্রতিনিধি সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে সকল আয়োজন সম্পন্ন করেছে স্থানীয় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। তোড়ন, ব্যানার এবং বিল বোর্ডে সাজানো হয়েছে গোটা মহানগরী। এদিকে বিভাগীয় প্রতিনিধি সভায় যোগদিতে বুধবার ৩ জুলাই বিকাল থেকেই বরিশালে আসতে শুরু করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং বিভাগীয় পর্যায়ের মন্ত্রী, এমপি ও স্থানীয় নেতারা। বিশেষ করে বুধবার বিকালে বরিশাল সার্কিট হাউসে এসে পৌঁছেছেন আওয়ামী লীগের উপদেষ্ঠা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ-এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম-এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও বিভাগের জ্যেষ্ঠ নেতারা। তাদের বরিশালে আমন্ত্রন জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির মন্ত্রী পদমর্জাদায় আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস জানান, দীর্ঘ বছর পরে বরিশালে এ ধরনের বড় একটি শোডাউন করতে যাচ্ছেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বরিশাল নগরী আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতাদের পদচারনায় মুখর হবে। তিনি বলেন, বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করবেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু-এমপি। সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের জ্যেষ্ঠ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের দুই উপদেষ্ঠা মন্ডলির সদস্য ও সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ-এমপি ও এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক-এমপি, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম-এমপি, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম-এমপি, তথ্য ও গবেষনা সম্পাদক আফজাল হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ। এছাড়া সভায় বরিশাল বিভাগের ৬টি জেলার আওয়ামী লীগ দলীয় এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা ও উপজেলা এবং পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ সহযোগী সংগঠনের পদধারী নেতারা উপস্থিত থাকবেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল ক্লাব মিলনায়তনে বিভাগীয় প্রতিনিধি সভার কার্যক্রম শুরু হবে। যা চলবে দিনব্যাপী। অতিথি যারা আসছেন তারা সার্কিট হাউসে অবস্থান করবেন। তবে বেশিরভাগ অতিথি বৃহস্পতিবার সকালে নৌ এবং আকাশ পথে বরিশালে পৌঁছে সরাসরি প্রতিনিধি সভায় যোগ দিবেন। প্রতিনিধি সভা সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে ছাত্রলীগকে দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি এ বিষয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। অপরদিকে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের দায়িত্বে থাকা মহানগর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল বলেন, দীর্ঘ দিন পরে বরিশালে আওয়ামী লীগের এমন একটি অনুষ্ঠান হতে চলেছে। তাই এই অনুষ্ঠানকে সাফল্য ও প্রাণবন্ত করে তুলতে সার্বিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সাজানো হয়েছে সভাস্থল ও তার বাইরের দিকটাও। তিনি বলেন, সভাস্থল বরিশাল ক্লাবের ভেতরে সাজানো হয়েছে। তৈরী করা হয়েছে সুবিশাল স্টেজ। বৃষ্টির দিন মাথায় রেখে ক্লাবের বাহির পাশে সামিয়ানা দিয়ে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে। ক্লাব সংলগ্ন জিলা স্কুল ও সার্কিট হাউসের সামনে আওয়ামী লীগের সংগঠনিক পতাকার আদলে তিনটি ৩টি দৃষ্টিনন্দন তোড়ন নির্মান ও ব্যানার, বিলবোর্ড দিয়ে সাঁজসজ্জা করা হয়েছে। যার কারনে সৃষ্টি হয়েছে উৎসব মুখর পরিবেশ। এ প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির মন্ত্রী মর্যাদার আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ-এমপি সাংবাদিকদের জানান, মুলত তিনটি লক্ষ্য নিয়ে বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে। যার মধ্যে প্রধান লক্ষ্য হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সবর্ণ জয়ন্তি পালন। এছাড়াও আওয়ামী লীগের কর্মী সংগ্রহ ও ঝিমিয়ে পড়া নেতা-কর্মীদের উজ্জীবিত করাই হচ্ছে বিভাগীয় প্রতিনিধি সভার মূল উদ্দেশ্য।

সূত্র : বিএসএল নিউজ




Archives

Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!
Image
বরিশাল শিক্ষা বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ
Image
হাসপাতালে মাদক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আটক
Image
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ
Image
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ