Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের মঠবাড়িয়ায় মদিনা আইসক্রিম ফ্যাক্টরির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা 
Tuesday July 2, 2019 , 11:18 am
Print this E-mail this

পিরোজপুরের মঠবাড়িয়ায় মদিনা আইসক্রিম ফ্যাক্টরির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের মঠবাড়িয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ ও বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করায় মদিনা আইসক্রিম ফ্যাক্টরির মালিক কবির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার উপজেলার সাপলেজা বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন বিশ্বাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এ অর্থদন্ড দেন। সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, নিম্ন মানের উপকরণ, ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য রং, স্যাকারিন ও ফ্লেভার দিয়ে দীর্ঘদিন আইসক্রিম তৈরি করে আসছিল। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে এসব ক্ষতিকারক দ্রব্য ধ্বংস করে কারখানায় তালা লাগিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়। উপজেলাব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানাগেছে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে