Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের নাজিরপুরে ৮ম শ্রেণির এক ছাত্রের ধর্ষণে ৫ম শ্রেণির এক ছাত্রী অন্তঃসত্ত্বা 
Monday July 1, 2019 , 9:27 pm
Print this E-mail this

পিরোজপুরের নাজিরপুরে ৮ম শ্রেণির এক ছাত্রের ধর্ষণে ৫ম শ্রেণির এক ছাত্রী অন্তঃসত্ত্বা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নাজিরপুরে ৮ম শ্রেণির ছাত্রের ধর্ষণের শিকার হয়ে চার মাসের অন্তঃসত্ত্বা ৫ম শ্রেণির এক শিক্ষার্থী (১২)। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের দরিয়াবাদ এলাকায়। এ ঘটনায় রোববার রাতে ওই শিক্ষার্থীর মামা বাদী হয়ে একই এলাকার শুধাংশু হালদারের ছেলে সুদেব হালদারের বিরুদ্ধে নাজিরপুর থানায় একটি মামলা করেন। অভিযুক্ত সুদেব হালদার উপজেলার খেজুরতলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই মেয়েটির বাড়ি উপজেলার মালিখালী ইউনিয়নের সাচিয়া গ্রামে। ছোট বোনকে নিয়ে মা-বাবা ভারতে বসবাস করায় মেয়েটি উপজেলার দরিয়াবাদ এলাকায় মামার বাড়ি বসবাস করে স্থানীয় একটি স্কুলে ৫ম শ্রেণিতে লেখাপড়া করে। একই গ্রামের শুধাংশু হালদারের ছেলে সুদেব হালদার সাত মাস ধরে তাকে ফুসলিয়ে ধর্ষণ করে। এতে মেয়েটি চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনা প্রকাশ করলে মেয়েটিকে হত্যা ও লাশ গুম করা হবে বলে হুমকি দেয় ধর্ষক সুদেব হালদার। এদিকে মেয়েটি এ ঘটনা গোপন করলেও প্রতিবেশীদের চোখ আড়াল করতে পারেনি। প্রতিবেশী নারীরা মেয়েটির শারীরিক ও আচরণগত পরিবর্তন দেখতে পেয়ে তার নানিকে বিষয়টি জানায়। পরে মেয়েটি নানির কাছে ধর্ষণের কথা প্রকাশ করে। নাজিরপুর থানার ওসি মোঃ মুনিরুল ইসলাম মুনির জানান, ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য তাকে পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে