Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বানারীপাড়ার বাইশারীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 
Friday June 28, 2019 , 10:24 am
Print this E-mail this

বানারীপাড়ার বাইশারীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক : বানারীপাড়ার বাইশারীতে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিয়ে বিরোধী সচেতনতামূলক পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাইশারী বাজারে থানার অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রকিব (পিপিএম)। প্রধান অতিথি তার বক্তব্যে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। তাহলে দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, নারীনির্যাতন, ইভটিজিং ও বাল্যবিয়ে নির্মূল করা সম্ভব হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-বাইশারী ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ, লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর খোন্দকার আবুল খায়ের, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান পারভেজ প্রমুখ। পাশাপাশি আরো উপস্থিত ছিলেন সকল পেশার মানুষ।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে