Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ৭, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বন্দর থানাধীন চরকাউয়া দিনারের পোল বাজারে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার 
Tuesday June 18, 2019 , 10:38 am
Print this E-mail this

বরিশাল বন্দর থানাধীন চরকাউয়া দিনারের পোল বাজারে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বন্দর থানাধীন চরকাউয়া দিনারের পোল বাজারের ব্যাবসায়ী মোঃ ইসমাইল ভান্ডারী (৭৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ জুন) সকাল ৮ টার দিকে তার নিজের দোকান থেকে মরদেহ উদ্ধার করেন বন্দর থানার পুলিশ। বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার এস আই মোঃ মামুন জানান, সকালে স্কুলের ছাত্র-ছাত্রীরা তার কাছে খাবার জিনিস কিনতে যায় তখন ছাত্র-ছাত্রী তার সাথে কথা বললে সে কোন উওর দেয়নি। ঐ সময় ছাত্র-ছাত্রীরা এলাকাবাসীকে বিষয়টি জানালে তখন স্থানীয় লোকজন জড়ো হয় এবং তারা দেখতে পায় ইসমাইল ভান্ডারী সে বসা অবস্থায় মারা গেছে। এ বিষয়ে এলাকাবাসীও বন্দর থানার এস আই মোঃ মামুন বলেন, মৃত ব্যক্তির শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং সে দীর্ঘদিন যাবত হাপানি ও শ্বাসের রোগে ভুগছিলেন।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং