Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বৈধ অনুমতি ও লাইসেন্স ছাড়াই ডিশ ব্যবসা করায় পিরোজপুরের কাউখালীতে ডিস ব্যবসা বন্ধ করে দিয়েছে প্রসাশন 
Monday May 27, 2019 , 10:46 am
Print this E-mail this

বৈধ অনুমতি ও লাইসেন্স ছাড়াই ডিশ ব্যবসা করায় পিরোজপুরের কাউখালীতে ডিস ব্যবসা বন্ধ করে দিয়েছে প্রসাশন


মো : সজিব হোসেন ফরাজী : পিরোজপুরের কাউখালী উপজেলার কাঠালিয়া গ্রামে কোন ধরনের অনুমোদন ছাড়াই ডিস ব্যবসা করে কয়েক লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে প্রায় কয়েক লাখ টাকা! জানাগেছে, রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে সম্প্রচার ও ক্যাবল ব্যবসায়ীদের বিরুদ্ধে অবশেষে অভিযানে নামে প্রশাসন। বুধবার দুপুরে কাউখালীর কাঠালিয়া গ্রামে  অনুমোদন ছাড়া ক্যাবল টিভি নেটওয়ার্ক পরিচালনা ও নিয়ম বহির্ভূতভাবে ডিশ ব্যবসার দায়ে এস এম কেবল নেটওয়ার্ক এর স্বত্বাধিকারি রাজিউল ইসলা সুমন কন্ট্রোল রুম সিলগালা সহ মালামাল জব্দ করে কাউখালী থানার পুলিশ। ন্যাশন ওয়াইড মিডিয়া লিমিটেড এর প্রধান পরিচালনা কর্মকর্তা বিপ্লব কুমারের এক অভিযোগে জানা যায়, অবৈধভাবে রাজাপুরের নিলয় কেবল নেটওয়ার্ক থেকে কাঠালিয়ার গ্রামের সুমন সনি গ্রুপের বিভিন্ন পে চ্যানেল প্রদর্শন করে আসছে। তিনি বলেন, বৈধ অনুমতি ও লাইসেন্স ছাড়াই ডিশ ব্যবসা করায় সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। এই অনিয়ম ও দুর্নীতি বন্ধে পিরোজপুরের জেলা প্রশাসক বরাবরে ৮ মে চিঠি দিয়ে আইনানুগ ব্যবস্থা ব্যবস্থা গ্রহনের দাবী জানালে কাউখালী প্রশাসন এই আইনুগ ব্যবস্থা গ্রহন করেছে বলে জানা গেছে।




Archives

Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে