Current Bangladesh Time
বুধবার নভেম্বর ২৫, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের আগৈলঝাড়ায় ৯শ চাষি পরিবারকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ 
Friday April 19, 2019 , 8:00 pm
Print this E-mail this

বরিশালের আগৈলঝাড়ায় ৯শ চাষি পরিবারকে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


শামীম আহমেদ : বরিশাল জেলার আগৈলঝাড়ায় কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ৯শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষী পরিবারকে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এলাকার এক ফসলী জমি থেকে দু-ফসলী জমিতে রুপান্তর করা ও দেশে আউশের আবাদ বাড়াতে কৃষি মন্ত্রণালয়ের খরিপ-১ আটাশ প্রনোদনা বাজেটের আওতায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বীজ ও সার বিতরণ পূর্বক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, নব নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, কৃষি কর্মকর্তা মো. নাছির উদ্দিন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, ভাইস চেয়ারম্যান জসীম সরদারসহ প্রমুখ। কৃষি অফিস সূত্রমতে, উপজেলা প্রত্যকটি ইউনিয়নে ১শ ৮০জন করে মোট পাঁচটি ইউনিয়নের ৯শ প্রান্তিক ক্ষুদ্রচাষী পরিবারকে ৫কেজি করে উফসী আউশ বীজ, ১৫ কেজি করে ড্যাপ ও ১০ কেজি করে পটাশ (এমওপি) সার বিতরণ করা হয়। বিতরণকৃত বীজ ও সার ব্যবহার করে চাষিরা ১শ ২০ হেক্টর জমিতে রোপা আউশ আবাদ করতে পারবে।




Archives

Image
বরিশাল নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই দাপিয়ে বেড়াচ্ছে গ্যাসচালিত থ্রি-হুইলার
Image
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর
Image
পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
Image
বরিশাল নগরীতে পৃথক অভিযান, অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার
Image
জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান