Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বৃদ্ধা মায়ের ২২ বিঘা জমি হাতিয়ে নিয়ে তাড়িয়ে দিল ৩ ছেলে! 
Sunday April 7, 2019 , 9:19 pm
Print this E-mail this

বৃদ্ধা মায়ের ২২ বিঘা জমি হাতিয়ে নিয়ে তাড়িয়ে দিল ৩ ছেলে!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৃদ্ধ বয়সে যখন নিজের পরিবার আর ছেলেদের আশ্রয় ও সান্নিধ্যই সবচেয়ে বেশি জরুরী ছিল, তখন তার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল তারই গর্ভে ধারণ করা সন্তানরা। মর্মান্তিক ও হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়। জানা যায়, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মাগুড়া গ্রামে তিন পাষণ্ড ভাই মিলে বৃদ্ধা মায়ের ২২ বিঘা জমি নিজেদের নামে দলিল করার পর মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর বাড়ি থেকে বের করে দেয়ার আগে বৃদ্ধা মায়ের উপর ওই তিন পাষণ্ড ছেলে চালায় শারীরিক-মানসিক নানা জুলুম-নির্যাতন। রোববার সকালে উপজেলার ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে সাদা রঙের শাড়ির উপর লাল রঙের কাপড় পড়ে এক বৃদ্ধা মাকে বসে থাকতে দেখা যায়। বয়স কম হলেও ৮০ বছর তো হবেই। মুখে বিড়বিড় করে কি যেনো বলছেন (বিলাপ করছেন) এক নাগাড়ে। বৃদ্ধা জানালেন, তার নাম আজেদা খাতুন, স্বামী মৃত বজিরউদ্দীন ওরফে মুখধুরঝাটা। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের মাগুড়া গ্রামে। মোজাম্মেল, মফিজুল ও হাফিজুল নামে তার তিন ছেলে রয়েছে। তিনি অভিযোগ করেন, গত কয়েক মাস আগে আমার তিন ছেলে মোজ্জামেল, মফিজুল, হাফিজুল মিলে আমার কাছ থেকে ২২ বিঘা জমি তারা দলিল করে নেয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। চেয়ারম্যানের কাছে এসেছি, যদি চেয়ারম্যান কিছু টাকা দেয় তাহলে খাবার কিনে খাব। বৃদ্ধা আজেদা খাতুনের বড় ছেলে মোজ্জামেল বলেন, আমিতো একাই তার (আমার মায়ের) দুধ খাইনি। তার আরো দুই ছেলে রয়েছে। এদিকে ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হয়ে ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান বলেন, আমি যতোদূর পারি বৃদ্ধা আজেদা খাতুনকে সহযোগিতা করবো। এদিকে মাগুড়া গ্রামের স্থানীয়রা অভিযোগ করেন, বৃদ্ধা আজেদা খাতুনের স্বামী মৃত বজিরউদ্দীন ওরফে মুখধুরঝাটা এর প্রায় ১৫০ বিঘা জমি রয়েছে। আর সেটা তার তিন ছেলে মিলে ভাগ করে চাষ করে। তারা আরো বলেন, ওই এলাকার সব চেয়ে ধনী ব্যক্তি মৃত বজিরউদ্দীন ওরফে মুখধুরঝাটা। এত জায়গাজমি থাকার পরেও যদি তার তিন ছেলে তাদের বৃদ্ধা মাকে আশ্রয় না দেয়, তাহলে আমাদের কি করার আছে।

সূত্র : নয়া দিগন্ত




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা