Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৭:৪২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জেলা যুবদলের মিছিল, পুলিশের বাধা, রাস্তায় বসে বিক্ষোভ 
Thursday April 4, 2019 , 7:48 pm
Print this E-mail this

বরিশালে জেলা যুবদলের মিছিল, পুলিশের বাধা, রাস্তায় বসে বিক্ষোভ


শামীম আহমেদ : বিএনপি চেয়ার পারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবী জানিয়ে বিএনপি দলীয় কার্যালয় থেকে বরিশাল জেলা যুবদল এক বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় বের হবার চেষ্টা করলে তা পুলিশের বাধায় পন্ড হয়ে যায়। এসময় তারা দলীয় কার্যালয়ের সামনের সড়কে বসে পড়ে বিক্ষোভ প্রদর্শন করে এক প্রর্যায়ে পুলিশের হস্তক্ষেপে যুবদল নেতা কর্মীরা সেখান থেকে উঠে দলীয় কার্যালয়ে ফিরে যায়। বৃহস্পতিবার (৪ইএপ্রিল) সকাল সাড়ে ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে জেলা যুবদলের আয়োজনে এক বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালন করে। এর পর্বে দলীয় কার্যালয়ের সামনে বরিশাল জেলা যুবদল সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-জেলা যুবদল সম্পাদক এ্যাড. এইচ.এম. তছলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু,মামুন রেজা খান, সালাউদ্দিন নাহিদ, মাওলা রাব্বি শামীম, কবির হোসেন, আওলাদ হোসেন প্রমুখ। জেলা যুবদলের বিক্ষোভ প্রতিবাদ সভায় জেলার বাবুগঞ্জ, বানারীপাড়া, বাকেরগঞ্জ সহ বেশ কয়েকটি উপজেলার যুবদল নেতা কর্মীরা অংশ নেয়।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা