Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মিথিলাকে আবারও বিয়ের প্রস্তাব দিলেন তাহসান! 
Friday March 29, 2019 , 7:51 pm
Print this E-mail this

মিথিলাকে আবারও বিয়ের প্রস্তাব দিলেন তাহসান!


বিনোদন ডেস্ক : বিনোদন জগতের সবচেয়ে আলোচিত দম্পতি তাহসান-মিথিলা। গত বছরের অক্টোবরে তারা দু’জনে বিচ্ছেদের ঘোষণা দেন। আর ওই বছরের তাদের প্রায় ১১ বছরের সংসার জীবনের ইতি ঘটে। গত দুই বছর ধরে তারা দু’জনেই নিজেদের মধ্যকার সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত বোঝাপড়া না হওয়ায় দু’জনই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে মিথিলাকে আবারও বিয়ের প্রস্তাব দিয়েছেন তাহসান। মিথিলা নিজেই ফেসবুকে এ খবর প্রকাশ করেছেন। যদিও এটা আদৌ ঘটেনি। ফেসবুকে একটি অ্যাপ ভাইরাল হয়েছে। ‘কোন সেলিব্রিটি আপনাকে ইসলামিক মতে বিয়ে করতে চায়?’ নামের ওই অ্যাপে ক্লিক করলেই নির্দিষ্ট একজন সেলিব্রেটির নাম-বয়স-পেশাসহ বিয়ের প্রস্তাবটি পাওয়া যাচ্ছে। তবে সেই প্রস্তাবটি তাহসানের কাছ থেকে নয়, মিথিলা ওই অ্যাপটির মাধ্যমেই বিয়ের প্রস্তাবটি পেয়েছেন। তাতে লেখা, ‘আসসালামু আলাইকুম, রাফিয়াথ (মিথিলার নামের প্রথম অংশ)। এই প্রপোজালের মাধ্যমে আমি আপনাকে বিয়ে করতে চাই, আমার জীবন বৃত্তান্ত নিম্নরূপ : নাম : তাহসান, বয়স : ৩১, চাকুরি : অভিনেতা। আমার মনে হয় আমরা ২০১৮ সালের ২৬ এপ্রিল তারিখে বিয়ে করতে পারি। আর ওই অ্যাপের রেজাল্টটি মিথিলা নিজের ফেসবুকে শেয়ার করেন, ক্যাপশনে মিথিলা লেখেন, ‘আবারও! আর উনার বয়স ৩১ কেন, ২১ হবে না?’




Archives

Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ
Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী