Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ, সোমবার ডাকসু নির্বাচন 
Sunday March 10, 2019 , 8:17 pm
Print this E-mail this

নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ, সোমবার ডাকসু নির্বাচন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রার্থীদের প্রচার-প্রচারণাও শেষ হয়েছে শনিবার রাত ১২টায়। সোমবার সকাল ৮টা থেকে শুরু হবে ভোট। আচরণবিধি অনুসারে শনিবার ছিল প্রচারণার শেষ দিন। শেষ দিনের প্রচারণায় প্রার্থীরা সকলেই উত্সবমুখর পরিবেশে নিজেদের জন্য ভোট চেয়েছেন। ক্যাম্পাস বন্ধ থাকায় দিনভর প্রচারণার কেন্দ্রবিন্দুতে ছিল আবাসিক হলগুলো। এছাড়া মধুর ক্যান্টিন এবং টিএসসি কেন্দ্রীক প্রচারণাও ছিল চোখে পড়ার মত।

চূড়ান্ত তালিকায় নাম থাকলেই ভোট দিতে পারবে

হল আইডি কার্ড নবায়ন নয়, চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকলেই ভোট দিতে পারবেন শিক্ষার্থীরা। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান। তবে সে যে ওই হলের ছাত্র তার একটা প্রমাণ সঙ্গে রাখতে হবে। সেক্ষেত্রে পে-ইন স্লিপ বা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড রাখা উচিত।

ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়ল ছাত্রসমাজ

ডাকসুর প্রচারণা চালাতে গিয়ে ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়ল জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্রসমাজ। ১৯৯১ সালের ডাকসু নির্বাচনের সময় বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদ এই সংগঠনটিকে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় নিষেধাজ্ঞা জারি করে। শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকা থেকে প্রচারণা শুরু করে জাতীয় ছাত্র সমাজের প্যানেল। এসময় ধাওয়া দেয় বাম সংগঠনগুলো। পরে বামপন্থী ছাত্র সংগঠন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবির, ছাত্র ইউনিয়নের সভাপতি জিএম জিলানী শুভ, জাসদ ছাত্রলীগের সভাপতি শাজাহান আলী সাজু, ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স বক্তব্য দেন। এ বিষয়ে ছাত্র সমাজ প্যানেলে জিএস প্রার্থী মামুন ফকির বলেন, আমাদের উপর বামপন্থী সংগঠনগুলোর হামলা ডাকসুর নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ হামলায় আমাদের ৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। মূলত তারা ভোট চুরি করা ও আমাদের জনপ্রিয়তা ধ্বংসের জন্য এটা করেছে। ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি তুহিন কান্তি দাস বলেন, ৯০-এ এই ছাত্র সমাজকে নিষিদ্ধ করা হয়েছে। ডাকসু নির্বাচন উপলক্ষে তো আমরা অতীত ভুলে যেতে পারি না। আদর্শ বিসর্জন দিতে পারি না।

সূত্র : ইত্তেফাক/ইউবি




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা