Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৯:৩৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অভিনেত্রী অপর্ণা ঘোষ, নাটক ও চলচ্চিত্র দুটিতেই সমান পারদর্শী 
Friday March 1, 2019 , 10:35 am
Print this E-mail this

অভিনেত্রী অপর্ণা ঘোষ, নাটক ও চলচ্চিত্র দুটিতেই সমান পারদর্শী


বিনোদন রিপোর্ট : অভিনেত্রী অপর্ণা ঘোষ, নাটক ও চলচ্চিত্র দুটিতেই সমান পারদর্শী। দুই মাধ্যমেই অভিনয়ে তার সুনাম রয়েছে। তবে নাটকে একটু বেশি ব্যস্ত থাকেন। খন্ড নাটকের পাশাপাশি কাজ করেন ধারাবাহিক নাটকে। সম্প্রতি এই অভিনেত্রী নেপাল থেকে দেশে ফিরেছেন ছয়টি খন্ড নাটকের শুটিং শেষ করে। নাটকগুলো নির্মাণ করেছেন সরদার রোকন। নাটকগুলো হলো-মাসুম শাহরিয়ারের রচনায় ‘হারিয়ে যাওয়া বর্ণমালা’, দয়াল সাহার রচনায় ‘বিকেল কিনে রাখি’, আহসান আলমগীরের ‘বিপন্ন বালিকা’ মেহরাব জাহিদের ‘পৃথিবী পায় তারে’ এবং আসাদুজ্জামান সোহাগের রচনায় ‘ইচ্ছে ঘুড়ির নাটাই’ ও ‘রহস্যজনক’। নেপালে কাজ করা সম্পর্কে জানতে চাইলে এই তারকা বলেন, নেপালে মোট ছয়টি খন্ড নাটক করেছি। এর মধ্যে দুটির পরিচালক সকাল আহমেদ, বাকি চারটি নির্দেশনা দিয়েছেন সরদার রোকন। একটি টিম নিয়ে আমরা গিয়েছিলাম। ফলে সবকটি নাটকেই আমার সহশিল্পী একই রকম। সজল, কল্যাণ আর নিলয় ছিলেন আমার বিপরীতে। এ ছাড়া সহশিল্পী হিসেবে আরও ছিলেন রাইসুল ইসলাম আসাদ, শবনম ফারিয়া, আজমেরী আশা প্রমুখ।’ প্রতিটি নাটকে অপর্ণাকে দেখা যাবে ভিন্ন চরিত্রে। গতানুগতিক একই ধরনের চরিত্রে অভিনয় পছন্দ নয় তার। চরিত্রে ভিন্নতা আনতে ভালো লাগে এই অভিনেত্রীর। অপর্ণা বলেন, ‘অভিনয়শিল্পীর বড় গুণ চরিত্রে বৈচিত্র্য আনা। আমি সব সময়ই চরিত্রে বৈচিত্র্য আনতে পছন্দ করি।’ নেপাল থেকে ফিরে ফের অভিনয় শুরু করেছেন অপর্ণা। সুজন বড়ুয়ার পরিচালনায় ‘অদৃশ্য ভালোবাসা’ নামের একটি খন্ড নাটকের শুটিংও শেষ করেছেন। এতে তার সহশিল্পী আবদুন নূর সজল ও অমর আয়াজ অনি। অপর্ণা অভিনীত ‘পাগলা হাওয়া’ নামের একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বাংলাভিশনে। এ ছাড়া রওনক হাসানের পরিচালনায় ‘বিবাহ হবে’ ধারাবাহিকে কাজ করছেন। ধারাবাহিক নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এখন টিভির চেয়ে মনে হচ্ছে ইউটিউবে বেশি নাটক দেখছেন দর্শক। সেটা হোক খন্ড নাটক বা ধারাবাহিক। কিছুদিন আগে ফ্লাইটে একজন দর্শকের সঙ্গে দেখা। তিনি বললেন, আমার অভিনীত প্রচার শেষ হওয়া মওকা মালয়েশিয়া ধারাবাহিকটি তিনি নিয়মিত ইউটিউবে দেখেন। নাটকের পরিণতি কী হলো, তা জানার আগ্রহ রয়েছে তার। ফলে কোন নাটকের কেমন সাড়া আসছে, তা জানা যায় এই ফেসবুক, ইউটিউব থেকেই। সেদিক বিবেচনায় পাগলা হাওয়ার বেশ ভালোই সাড়া মিলছে। কারণ, এই নাটকটি কমেডিনির্ভর। যে বাড়িটিতে পাগলা গারদ করা হয়, আমি সেই বাড়িটির বাড়িওয়ালার মেয়ে। অনেক মজার মজার ঘটনা ঘটতে থাকে নাটকে।’ এদিকে, চলচ্চিত্রেও কাজ করছেন অপর্ণা। তার ‘ভুবন মাঝি’ সিনেমার পরিচালক ফখরুল আরেফিনের দ্বিতীয় চলচ্চিত্র ‘গন্ডি’তেও আছেন অপর্ণা। এই সিনেমার দুই দিনের শুটিং করেছেন লন্ডনে। বাকি কাজ হবে আগস্ট মাসে বাংলাদেশে। এতে অভিনয় করছেন বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা, মাজনুন মিজান, কলকাতার সব্যসাচী চক্রবর্তী প্রমুখ। সিনেমাটি নিয়ে অপর্ণা বলেন, ‘এই সিনেমার কাহিনী একেবারেই এ সময়ের গল্প নিয়ে। আমি খুবই এক্সাইটেড। চরিত্র নির্মাণের জন্য শুটিংয়ের এক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করার পরিকল্পনা রয়েছে। কারণ, চরিত্রটা একটু আলাদা। গল্পটা আমাকে টেনেছে বেশি।’ সব কিছু ঠিক থাকলে ‘গন্ডি’ মুক্তি পাবে ২০২০ সালে। ‘মৃত্তিকা মায়া’, ‘ভুবন মাঝি’, ‘সুতপার ঠিকানা’, ‘মেঘমলস্নার’, ‘দর্পন বিসর্জন’-এর মতো প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন অপর্ণা। ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ