Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৯:৪৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » দলীয় শৃঙ্খলাভঙ্গ: পিরোজপুর কাউখালীতে বিএনপি নেতা স্বামী-স্ত্রীকে বহিষ্কার 
Wednesday February 27, 2019 , 8:50 pm
Print this E-mail this

দলীয় শৃঙ্খলাভঙ্গ: পিরোজপুর কাউখালীতে বিএনপি নেতা স্বামী-স্ত্রীকে বহিষ্কার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায়
পিরোজপুর কাউখালী উপজেলা বিএনপির স্বামী-স্ত্রী দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। তারা হলেন-মহিলাবিষয়ক সম্পাদিকা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি এবং তার স্বামী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাফি চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম প্রথম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে মঙ্গলবার এ বহিষ্কারাদেশ দেন। কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এসএম আহসান কবির বিষয়টির সত্যতা স্বীকার করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের (গ) ধারা মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে আপনাদের বহিষ্কার করা হলো।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা