Current Bangladesh Time
বুধবার আগস্ট ১২, ২০২৬ ১:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে উপজেলা নির্বাচনে আ’লীগের পুরাতন ৬, নবাগত ৩ 
Sunday February 24, 2019 , 1:29 pm
Print this E-mail this

বরিশালে উপজেলা নির্বাচনে আ’লীগের পুরাতন ৬, নবাগত ৩


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দেশব্যাপী চলা পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল জেলার ১০টি উপজেলার মধ্যে ৯টিতে আ.লীগের মনোনয়ন দিয়েছে মনোনয়ন বোর্ড। স্থানীয় সরকার ও মনোনয়ন বোর্ডর সভাপতি এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় বোর্ডের অন্যান্য সদস্যদের নিয়ে ওই ৯জনকে মনোনয়নের সিদ্ধান্ত নেয়া হয়। কেন্দ্রের বিভিন্ন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বরিশালের ৯টি উপজেলার মধ্যে রয়েছে, বরিশাল সদর, বাকেরগঞ্জ, বানারীপাড়া, বাবুগঞ্জ, হিজলা, মুলাদী, গৌরনদী, উজিরপুর ও আগৈলঝাড়া। মনোনীত মধ্যে পুরাতন ৬ জন চেয়ারম্যান থাকলেও এবার নতুন ৩ প্রার্থী দলীয় মনোনয়ন পেয়েছেন। যে কারণে ওইসব উপজেলায় ভোটের হিসেব নিয়ে ইতিমধ্যে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। চতুর্থ ধাপে ২৪ মার্চ জেলার ৯টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন বোর্ডের প্রাপ্ত সূত্রে বরিশালের ৯উপজেলায় মনোনয়ন পেয়েছেন, বরিশাল সদর উপজেলায় মহানগর আ.লীগের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু, বাকেরগঞ্জ উপজেলায় শামসুল ইসলাম চুন্নু, বানারীপাড়া উপজেলায় গোলাম ফারুক, বাবুগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের সভাপতি কাজী ইমদাদুল হক দুলাল, হিজলা উপজেলা আ.লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু, মুলাদী উপজেলায় তারিকুল হাসান মিঠু খান, উজিরপুর উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, গৌরনদী উপজেলায় সৈয়দা মনিরুন নাহার মেরী এবং আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য রইচ সেরনিয়াবাত। কেবলমাত্র মেহেন্দীগঞ্জ উপজেলায় মেয়াদ শেষ না হওয়ায় নির্বাচনের সময় ঠিখ করেনি নির্বাচন কমিশন।




Archives

Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!
Image
বরিশাল শিক্ষা বোর্ডে ৫টি বিদ্যালয়ে পাস করেনি কেউ
Image
হাসপাতালে মাদক সেবনের সরঞ্জামসহ চিকিৎসক আটক
Image
বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ
Image
বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ