Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ২৪, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর 
Tuesday November 24, 2026 , 7:17 pm
Print this E-mail this

কারারক্ষীর ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে

হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অসামাজিক কার্যকলাপের অভিযোগে জয়পুরহাট কারাগারের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা এক কলেজছাত্রীকেও পুলিশে দেওয়া হয়। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে। আটক কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তার বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায়। ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়। পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। সোমবার ওই ছাত্রী জয়পুরহাটে এসে তার সঙ্গে দেখা করেন। সেদিন রাত ১১টা থেকে রাত একটা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন শেষে ওয়াজেদ আলী ব্যারাকে না ফিরে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন। তাদের আচরণ দেখে রোগীর স্বজনদের সন্দেহ হলে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। একপর্যায়ে দু’জন নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটক করে পুলিশে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে যায়।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশে দিয়েছে। এঘটনায় মেয়ে মামলা করতে রাজি না তবে মেয়ের পরিবার থানায় এসেছে এখন পর্যন্ত কোনো অভিযোগ তারা দেননি। তবে তারা দু’জনেই থানা হেফাজতে আছে। জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালনের পর মঙ্গলবার সকাল ৬টা থেকে ওয়াজেদ আলীর পূণরায় দায়িত্ব পালনের কথা ছিল, কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন। পরে সদর থানার একজন সাব-ইন্সপেক্টর এসে কারাগারের একজন সেন্ট্রিকে জানান যে, তাদের এক কারারক্ষী অসামাজিক কার্যকলাপের কারণে আটক হয়ে থানা হেফাজতে আছেন। পরে বিষয়টি জানতে পারি আমরা।




Archives

Image
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর
Image
পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব
Image
জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান
Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ