Current Bangladesh Time
বুধবার নভেম্বর ২৫, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব 
Tuesday November 24, 2026 , 12:07 pm
Print this E-mail this

আগত পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন

পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাস উৎসব


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব রাস পূর্ণিমার মূল আনুষ্ঠানিকতা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে পাপ মোচন ও পুণ্যলাভের আশায় সমুদ্রের নোনা জলে স্নান করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী।

স্নানের আগে সৈকতে দাঁড়িয়ে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, ধান, দুর্বা, হরিতকী, ডাব, কলা, পান-সুপারিসহ বিভিন্ন পূজার সামগ্রী সমুদ্রে অর্পণ করেন নারীরা। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখর হয়ে ওঠে সৈকত। অনেকে মানত পূরণে মাথা ন্যাড়া করেন। কেউ কেউ প্রায়শ্চিত্ত ও পিণ্ডদানও করেন। এর আগে সোমবার রাতভর কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে পূজার্চনা, সংগীতানুষ্ঠান ও মহানাম কীর্তনে অংশ নেন পুণ্যার্থীরা। রাতের আনুষ্ঠানিকতা শেষে ভোরে সমুদ্রস্নানের জন্য সৈকতে সমবেত হন তারা। রাস পূজা আয়োজক মন্দিরের পুরোহিত গৌর নিতাই চক্রবর্তী বলেন, সৈকতের পাড়ে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায় বসেন পুণ্যার্থীরা। সাগরকে সামনে রেখে কৃষ্ণ পূজার পাশাপাশি নীলকমল ও গঙ্গাদেবীর আরাধনা করেন তারা। কুয়াকাটা সৈকতের শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির তীর্থযাত্রী সেবাশ্রমের আহ্বায়ক প্রকৌশলী নিহার রঞ্জন মণ্ডল বলেন, ‘বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে একটি সুন্দর লোকজ ও সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলেছেন, যা আমাদের হাজার বছরের ঐতিহ্য। আমাদের মন্দিরের পাশেই একটি মসজিদ রয়েছে। দুই ধর্মের মানুষের মধ্যে অত্যন্ত ভালো সম্পর্ক।’ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পরিদর্শক নাজমুন আহসান বলেন, রাস উৎসব ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিন শতাধিক সদস্য নিয়োজিত ছিলেন। মঙ্গলবার সকালে মূল আনুষ্ঠানিকতা শেষ হলেও সন্ধ্যা পর্যন্ত নিরাপত্তাব্যবস্থা বহাল থাকবে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আগত পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে প্রশাসন।




Archives

Image
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘের আবির্ভাব উৎসব ও মঙ্গল শোভাযাত্রা
Image
বরিশালে গণশুনানিতে সমস্যা শুনলেন জেলা প্রশাসক, অনেকেই পেলেন আর্থিক সহায়তা
Image
বরিশালে বগুড়া ফাঁড়ি পুলিশের বড় সাফল্য, মাহফুজের নেতৃত্বে ইয়াবাসহ রাজিব আটক
Image
বরিশাল নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি—সবখানেই দাপিয়ে বেড়াচ্ছে গ্যাসচালিত থ্রি-হুইলার
Image
হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে অসামাজিক কার্যকলাপ কারারক্ষীর