Current Bangladesh Time
সোমবার নভেম্বর ১৬, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম 
Sunday November 15, 2026 , 8:31 pm
Print this E-mail this

তার শিক্ষকতা জীবন শুরু হয় সরকারি বরিশাল কলেজ থেকে

বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন একই কলেজের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। আজ বিকেলে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাহমুদুল ইসলাম বলেন, তিনি দীর্ঘ ২৪ বছর ধরে এ কলেজে কর্মরত রয়েছেন। ফলে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। শিক্ষার মান উন্নয়নই হবে তার প্রধান লক্ষ্য। এ জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে নিয়ে কলেজকে এগিয়ে নিতে চান তিনি। অধ্যাপক মাহমুদুল ইসলাম বরিশালের বানারীপাড়া উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার শিক্ষকতা জীবন শুরু হয় সরকারি বরিশাল কলেজ থেকে।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা
Image
বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীকে আফরোজা খানম নাসরীনের ফুলেল শুভেচ্ছা
Image
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
Image
বারবার ঘোষণা দিলেও চালু হচ্ছে না বরিশালে বিশেষায়িত শিশু হাসপাতাল
Image
বরিশালে ৪০ দিনে গ্রেপ্তার ৫০০, অপরাধ দমনে কঠোর অবস্থানে কোতোয়ালি থানার ওসি