Current Bangladesh Time
সোমবার নভেম্বর ১৬, ২০২৬ ৬:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অটোরিকশার ব্যাটারি চুরির সময় হাতেনাতে চোর ধরলো পুলিশ 
Saturday November 14, 2026 , 8:31 pm
Print this E-mail this

থানায় প্রেরণ, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

বরিশালে অটোরিকশার ব্যাটারি চুরির সময় হাতেনাতে চোর ধরলো পুলিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের (ইমারজেন্সি) গেটের সামনে অটোরিকশার ব্যাটারি চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ সময় মেডিকেল-১ পুলিশ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল সিফাত সাদিক ও স্থানীয় লোকজন তাকে ব্যাটারি চুরির সময় ধরে ফেলেন। আটক ব্যক্তির নাম রনি হাওলাদার (৩০)। তিনি পটুয়াখালীর কলাপাড়া থানাধীন বান্দাঘাটা বাদুরতলা এলাকার খোকন হাওলাদারের ছেলে। পরে মেডিকেল-১ পুলিশ সদস্যরা আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই (নিরস্ত্র) রুবাইয়াতের মাধ্যমে বরিশাল কোতোয়ালি মডেল থানায় পাঠান। শেবাচিম পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক নাজমুল হুদা জানিয়েছেন, গতকালও একটি রিক্সার ব্যাটারী চুরি হয়েছে। সেই থেকেই আমরা সতর্ক অবস্থানে ছিলাম। আজ আবার আরেকটি রিক্সার ব্যাটারী খোলার সময় মেডিকেল ফাড়ির পুলিশ সদস্যরা হাতেনাতে ধরে ফেলে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা
Image
বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভীকে আফরোজা খানম নাসরীনের ফুলেল শুভেচ্ছা
Image
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম
Image
বারবার ঘোষণা দিলেও চালু হচ্ছে না বরিশালে বিশেষায়িত শিশু হাসপাতাল
Image
বরিশালে ৪০ দিনে গ্রেপ্তার ৫০০, অপরাধ দমনে কঠোর অবস্থানে কোতোয়ালি থানার ওসি