Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ 
Saturday October 31, 2026 , 3:17 pm
Print this E-mail this

সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ

বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সরকার নিবন্ধিত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন রাইট টক বাংলাদেশ, বরিশাল বিভাগীয় টিমের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৩টায় নগরীর ঐতিহ্যবাহী বিবির পুকুর পাড় থেকে এ কর্মসূচি শুরু হয়। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন-সংগঠনের বরিশাল বিভাগীয় টিমের সভাপতি মজিবর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক রুমান হাওলাদার, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) এসএম শাহিন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিফাত ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশিকুর রহমান ফাহাদ, সদস্য রুহুল আমিন জুম্মান, আজম হাওলাদার রানা, সাংবাদিক নাইম ইসলাম ও ইঞ্জিনিয়ার মো. কামালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। কর্মসূচি প্রসঙ্গে বরিশাল বিভাগীয় টিমের সভাপতি মজিবর রহমান নাহিদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলার লক্ষ্যে রাইট টক বাংলাদেশ দেশব্যাপী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বরিশালেও পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা সম্ভব। ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখারও আহবান জানান তিনি।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা