Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
Friday October 30, 2026 , 9:36 pm
Print this E-mail this

গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ

বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ একজন আটক হয়েছে। ৩০ অক্টোবর ভোর রাতে তাকে নগরীর কাউনিয়া এলাকা থেকে আটক করা হয়। মেট্রোপলিটন পুলিশের বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি টিম ৩০ অক্টোবর ভোর রাতে কাউনিয়া থানাধীন মধু মিয়ার পোল এলাকায় অভিযান চালায়। এসময় প্রশান্ত দাস (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন তারা। তার কাছ থেকে ২’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত প্রশান্ত দাস বরিশাল জেলার উজিরপুর থানাধীন হাড়তা ইউনিয়নের কুচিয়ারপাড় এলাকার নির্মল দাসের ছেলে। গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক