Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৯, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের উজিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন 
Thursday October 8, 2026 , 10:31 pm
Print this E-mail this

লিটন সভাপতি এবং সেন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত

বরিশালের উজিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুর প্রেসক্লাবের ১৭ সদস্যের পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক আজকের বার্তার প্রতিনিধি মো. মহসিন মিয়া লিটনকে সভাপতি এবং জনবাণীর প্রতিনিধি মো. এমদাদুল কাসেম সেন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার গুঠিয়া মহিউদ্দিন কমপ্লেক্সের হলরুমে উজিরপুর প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ জাহিদ আলমের সভাপতিত্বে সভায় প্রেসক্লাবের সকল সদস্যের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সাংবাদিকরা বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য আরও জোরদার করা প্রয়োজন। সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় প্রেসক্লাবকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি উজিরপুর উপজেলার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও সম্ভাবনার বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। নবনির্বাচিত কমিটির নেতারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার ও মর্যাদা রক্ষা এবং উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা গণমাধ্যমে তুলে ধরতে উজিরপুর প্রেসক্লাব ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ আরও সুদৃঢ় করা হবে।




Archives

Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড
Image
ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক
Image
বরিশালের কৈলাশ মন্দিরে এবারই প্রথম দুর্গোৎসব
Image
ভেজাল পণ্যে লাগানো হতো বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক, মালিকের ২ বছরের জেল
Image
বরিশালের উজিরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন