অভিযান পরিচালনা করেছেন মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানা পুলিশ
বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছেন মেট্রোপলিটন পুলিশের কোতয়ালি মডেল থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে প্রায় দুই ঘন্টা নগরীর বাংলাবাজার, বিবির পুকুর পাড়, শীতলা খোলা, মুন্সি গ্যারেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিশোর গ্যাং, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে এ আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) বেলাল হোসাইন। এসময় সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালি জোন) অলক কান্তি শর্মা সহ অন্যান্য অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মহানগরী জুড়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং বিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে।