Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার 
Saturday September 26, 2026 , 4:10 pm
Print this E-mail this

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি নিয়মিত মামলা দায়ের

বরিশালে সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে অভিযান চালিয়ে সাড়ে চার কেজি গাঁজাসহ মো. মানিক মিয়া (৩৩) নামের এক মাদকবিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শনিবার নগরীর ঢাকা-বরিশাল মহাসড়কের চৌমাথা মাছবাজারের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মানিক মিয়া ঢাকার দক্ষিণখান থানার কাওলা এলাকার মো. বেলাল হোসেনের ছেলে। তবে তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বালাসুতি এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জয়নুল আবেদীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌমাথা এলাকায় অভিযান চালানো হয়। পরে মানিক মিয়ার কাছ থেকে সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার মানিক মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।




Archives

Image
চার দশকের সাংবাদিকতা, সত্যের সন্ধানে মুরাদ আহমেদের নিরবচ্ছিন্ন পথচলা
Image
বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টজণিত কারণে হাসপাতালে ভর্তি সাংবাদিক বেলায়েত বাবলু
Image
বরিশালে ট্রাফিক পাগল বাবুলের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ
Image
বরিশালে কাঞ্চন পার্কের সৌন্দর্য রক্ষায় অবৈধ ভবন নির্মাণ বন্ধের দাবি বিএনপি নেত্রী নাসরিনের
Image
বরিশালে কিন্ডারগার্টেন শিক্ষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক প্রশিক্ষণ