Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি 
Friday September 18, 2026 , 3:47 pm
Print this E-mail this

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের সভাপতিত্বে

জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে দলের পরবর্তী করণীয় নিয়েও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ ছাড়া আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরের প্রস্তুতি ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও বৈঠকে বিস্তারিত পর্যালোচনা করা হতে পারে।




Archives

Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক
Image
সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী