Current Bangladesh Time
মঙ্গলবার আগস্ট ২৫, ২০২৬ ২:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬ 
Monday August 24, 2026 , 9:19 pm
Print this E-mail this

এদের কাছ থেকে ৫৭ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় নগরীর বিএম স্কুল ও রিফুজি কলোনীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও ছয় জনকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল মামুন উল ইসলাম। তিনি বলেন, নগরীকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, রিফুজি কলোনীর গাঁজা সম্রাট রফিক ওরফে গাঁজা রফিক, রাব্বি, রানা, মিঠুন মৃধা ও সিফাত। এদের কাছ থেকে ৫৭ বোতল ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার বেল্লাল হোসেনের নেতৃত্বে এই মাদক বিরোধী অভিযানে পুলিশের একাধিক টিম অংশ গ্রহণ করে। গ্রেফতার হওয়া ছয় জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী মডেল থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। ওই মামলায় গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হবে।




Archives

Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬
Image
বরিশালে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সব রুটে বাস চলাচল শুরু
Image
বরিশালে লাভ ফর ফ্রেন্ডস’র বৃক্ষরোপণ কর্মসূচি
Image
পিরোজপুরের কাউখালীতে আমন মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর মনিটরিং