প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Sunday August 2, 2026 , 6:41 pm
দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে আত্মগোপনে ছিলেন গ্রেফতারকৃত আসামী
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ায় অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী মোঃ ফয়জুল হক সজল ওরফে ফয়জুল হক সরদার (৪৯)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২ আগস্ট) সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমানের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে শনিবার (১ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামী ফয়জুল হক সজল ওরফে ফয়জুল হক সরদার বানারীপাড়া উপজেলার পশ্চিম বাইশারী গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে। বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামী অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে।