Current Bangladesh Time
রবিবার আগস্ট ২, ২০২৬ ১০:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ 
Saturday August 1, 2026 , 7:29 pm
Print this E-mail this

নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলার চরমোনাইতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় সাতজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার ও বাল্কহেডের মালিকদের কাছ থেকে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। শনিবার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন বরিশাল চরমোনাই নাইন্দার চরসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার, দুটি বাল্কহেড এবং সাতজন বালু উত্তোলনকারীকে আটক করা হয়। পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলামের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত ড্রেজার ও বাল্কহেডের মালিকদের ৬ লাখ টাকা জরিমানা করেন। আদায় করা অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া আটক বালু উত্তোলনকারীদের কাছ থেকে মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেওয়া হয়। কোস্ট গার্ড জানিয়েছে, নদী তীরবর্তী মানুষের ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




Archives

Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার
Image
অতঃপর বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে বদলি
Image
বরিশালে অবৈধভাবে বালু উত্তোলন : ৬ লাখ টাকা জরিমানা, ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ
Image
বরিশালে খাল খনন না করেই বরাদ্দের কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ইউএনও
Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন