Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী 
Friday July 31, 2026 , 11:13 pm
Print this E-mail this

রাজনৈতিক নেতাদের বক্তব্য জনগণের কল্যাণে হওয়া উচিত

ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধর্মবিশ্বাস ও ধর্মচর্চাকে পুঁজি করে কোনো মহল যদি মানুষকে নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে, তবে জনগণ তাদের চিহ্নিত করবে। তিনি বলেন, ধর্ম ও বর্ণের ভিত্তিতে দেশে কোনো ধরনের চক্রান্তের সুযোগ দেওয়া হবে না। বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে পূজা উদযাপন পরিষদের বরিশাল জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে শুক্রবার দুপুর ১২টায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তাই কোনো ধর্মের মানুষকে ব্যবহার করার চেষ্টা কিংবা ধর্মের মাধ্যমে রাষ্ট্রকে প্রভাবিত বা গ্রাসের যে কোনো প্রচেষ্টা ধর্মবিরোধী এবং সাম্প্রদায়িকতার শামিল। জহির উদ্দিন স্বপন বলেন, যখনই কোনো মহল ধর্মবিশ্বাস ও ধর্মচর্চাকে সাম্প্রদায়িক স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে, তখনই ধর্মপ্রাণ মানুষ সেই ধর্মব্যবসায়ীদের চিহ্নিত করবে। তিনি আরও বলেন, রাজনৈতিক নেতাদের বক্তব্য জনগণের কল্যাণের জন্য হওয়া উচিত। যতদিন জনগণ কোনো দল বা প্রতীকের কর্মকাণ্ডকে কল্যাণকর মনে করবে, ততদিনই সেই দল ও প্রতীক জনগণের কাছে গ্রহণযোগ্য থাকবে। অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ