Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ২৩, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত 
Wednesday July 22, 2026 , 5:10 pm
Print this E-mail this

তার দ্রুত সুস্থতার জন্য সকল শুভাকাঙ্খীদের কাছে দোয়া কামনা

বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন মোহনা টেলিভিশনের বরিশালের স্পেশাল করেসপন্ডেন্ট (বিশেষ প্রতিবেদক), দৈনিক বাংলা ও বার্তা ২৪ এর বরিশালের ব্যুরো প্রধান পেশাদার সাংবাদিক এসএলটি তুহিন। বর্তমান তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (২২ জুলাই) দুপুরে গুরুতর আহত সাংবাদিক এসএলটি তুহিন জানিয়েছেন, পেশাগত দায়িত্ব পালন শেষে মঙ্গলবার দিবাগত রাত এগারোটার দিকে অফিস থেকে তিনি নগরীর বাসায় ফিরছিলেন। পথিমধ্যে বরিশাল নগরীর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যালয় অতিক্রমকালে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে হাসপাতালে ভর্তি করেছেন। আহত সাংবাদিক আরো জানিয়েছেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন তার দুটি হাতই ভেঙে গেছে। অপরদিকে সাংবাদিক এসএলটি তুহিন সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকে বরিশালের সাংবাদিকরা তার চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য শেবাচিম হাসপাতালে ছুঁটে যান। সাংবাদিক নেতারা এসএলটি তুহিনের দ্রুত সুস্থতার জন্য সকল শুভাকাঙ্খীদের কাছে দোয়া চেয়েছেন।




Archives

Image
বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় সাংবাদিক গুরুতর আহত
Image
বরিশালে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে হিন্দু যুবককে খাসির কাচ্চির বদলে গরুর মাংস পরিবেশনের অভিযোগ
Image
বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান