Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১৪, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পারিবারিক কলহের জেরে বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা 
Tuesday July 14, 2026 , 4:10 pm
Print this E-mail this

মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ, থানায় অপমৃত্যু মামলা

পারিবারিক কলহের জেরে বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কাকলী আক্তার (১৩) ছোট বাশাইল গ্রামের কালাম মোল্লার মেয়ে এবং বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। স্থানীয় সূত্রে ও থানা পুলিশ জানায়, ঘটনার সময় কাকলী নিজ বাড়ির একটি কক্ষে একা ছিল। পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্যের একপর্যায়ে সে বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুবল কৃষ্ণ কুন্ডু পরীক্ষা-নিরীক্ষা শেষে কাকলীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আগৈলঝাড়া থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনায় নিহত ছাত্রীর পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা কাকলীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।




Archives
Image
পারিবারিক কলহের জেরে বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা
Image
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
Image
বরিশাল যাওয়ার পথে প্রধানমন্ত্রীর গাড়ি বহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্তে পুলিশ
Image
প্রধানমন্ত্রীর কর্মসূচিতে যাওয়ার পথে মেঘনায় ট্রলারডুবি
Image
দুর্গম ও ঘন জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর