Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে জামাতার বিরুদ্ধে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ 
Sunday July 12, 2026 , 7:47 pm
Print this E-mail this

অভিযুক্ত আজিমকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত

বরিশালে জামাতার বিরুদ্ধে শাশুড়িকে ধর্ষণের অভিযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে ৭০ বছর বয়সী এক বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার মেয়ের জামাতার বিরুদ্ধে। উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামে। শনিবার (১১ জুলাই) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবকের নাম আজিম চৌকিদার (৩৫)। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। ভুক্তভোগী বৃদ্ধাকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও ফরেনসিক টেস্টের জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই বৃদ্ধা অভিযোগ করেন, শনিবার গভীর রাতে তিনি নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার মেয়ের জামাতা আজিম চৌকিদার ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধরও করা হয়। অভিযুক্তের স্ত্রী রেক্সোনা বেগম জানান, ঘটনার সময় তিনি শ্বশুরবাড়িতে ছিলেন। তিনি অভিযোগ করেন, তার স্বামী দীর্ঘদিন ধরে চরম মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। নিজের বিয়ের ভয়াবহ স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, প্রায় দুই বছর আগে আজিম তাকে জোরপূর্বক ধর্ষণ করে, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে তাদের বিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, রেক্সোনার আগের সংসারের আট বছর বয়সী এক কন্যাসন্তানকেও আজিম বিভিন্ন সময় যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টা করেছেন বলে তিনি অভিযোগ করেন। ছেলের এমন জঘন্য কর্মকাণ্ডে ক্ষোভ ও লজ্জা প্রকাশ করেছেন খোদ অভিযুক্তের মা নাজমা বেগম। তিনি বলেন, আমার ছেলে মাদকাসক্ত এবং প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালায়। অতীতেও একটি শিশুকে ধর্ষণের মামলায় সে জেল খেটেছে। আমি আমার ছেলের কঠোর আইনগত শাস্তি দাবি করছি। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক জানান, হাসপাতালের দু’জন নারী চিকিৎসক ভুক্তভোগী বৃদ্ধাকে পরীক্ষা করেছেন। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। উন্নত চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য তাকে দ্রুত বরিশালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে এবং বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। অভিযুক্ত আজিম চৌকিদারকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




Archives

Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক
Image
সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী