Current Bangladesh Time
বুধবার জুলাই ৮, ২০২৬ ৭:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ 
Saturday July 4, 2026 , 8:37 pm
Print this E-mail this

অপমৃত্যুর মামলা, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর

বরিশাল নগরীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে নগরীর পলাশপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিৎ চন্দ্র নাথ। নিহত মোছা. ময়না (৩০) ওই এলাকার বাসিন্দা মো. রুবেলের দ্বিতীয় স্ত্রী। নিহতের ছোট বোন মোছা. সাথী অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় বোনের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়েছিল। তখন ময়না তাকে জানান, তার স্বামী রুবেল দুই ব্যক্তির সঙ্গে কুয়াকাটায় যেতে বলছেন। কিন্তু তিনি যেতে রাজি হননি। সাথীর দাবি, এ ঘটনার পরই তার বোন আত্মহত্যা করেন। শনিবার ভোরে তিনি জানতে পারেন, তার বোনের লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ওসি সনজিৎ চন্দ্র নাথ বলেন, প্রাথমিকভাবে এটি পারিবারিক কলহজনিত আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। অনৈতিক কাজে রাজি না হয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। তবে বিষয়টি তদন্ত না করে নিশ্চিত বলা যাবে না। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




Archives
Image
বরিশালে ভুয়া বিল তৈরি করে ১৮ লক্ষাধিক টাকা আত্মসাত, ৩ পুলিশ সদস্য বরখাস্ত
Image
বরিশালে শিয়াল হত্যা, ফেসবুকে পোস্ট দিয়ে মাংস বিক্রির চেষ্টা
Image
সাজেক ভ্যালিতে চার শতাধিক পর্যটক আটকা, ভ্রমণে নিষেধাজ্ঞা
Image
বরিশালে হকার উচ্ছেদের পর রেন্ট-এ-কারের দখলে বিবির পুকুরপাড়!
Image
কাঁপিয়ে দিয়েছিল মিশর, মেসি ম্যাজিকে কোয়ার্টারে আর্জেন্টিনা