Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ৭, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর 
Tuesday July 7, 2026 , 4:01 pm
Print this E-mail this

তাদের সঙ্গে কুশল বিনিময় এবং প্রশিক্ষণের মান ও অপারেশনাল প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ

সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬ কার্যক্রম পরিদর্শন করেছেন। এসময় তিনি সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা দেন। মঙ্গলবার (৭ জুলাই) ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকা মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ পরিদর্শনকালে তিনি সেনাসদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা এবং অপারেশনাল প্রস্তুতির প্রশংসা করেন। প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং জিওসি, ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, সাভার এরিয়া মেজর জেনারেল এস এম আসাদুল হক। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, রণকৌশলের প্রয়োগ, সমরাস্ত্রের ব্যবহার এবং বিভিন্ন বাস্তবধর্মী প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং চলমান প্রশিক্ষণের মান ও অপারেশনাল প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন। সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি গভীর আস্থা রয়েছে। তিনি পেশাদার প্রশিক্ষণ, কঠোর শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য উপস্থিত ছিলেন।




Archives
Image
সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা প্রধানমন্ত্রীর
Image
দীর্ঘ ২১ বছর পর আলোর মুখ দেখছে বরিশাল কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম
Image
বরিশালে কুপিয়ে কলেজছাত্রের হাত বিচ্ছিন্নের ঘটনায় একজন গ্রেপ্তার
Image
বরিশালে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে ৪ বখাটে আটক
Image
বরিশালে মামলা বানিজ্যের মাষ্টারমাইন্ড মারজুক আব্দুল্লাহকে খুঁজছে পুলিশ!