Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার 
Tuesday June 9, 2026 , 9:51 pm
Print this E-mail this

আরও সাপ আছে কি-না তা তল্লাশি করে দেখা হচ্ছে : রেঞ্জ ডিআইজি

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয় থেকে আরও এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করেছেন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা। এ নিয়ে গত দুদিনে ওই কার্যালয়ে পাওয়া গেল দুই জোড়া কালনাগিনী। সোমবার (জুন ৮) বিকেলে ডিআইজি কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্যরা সাপগুলো দেখতে পেয়ে অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সদস্যদের খবর দেন। পরে টানা পাঁচ ঘণ্টার চেষ্টায় সাপ দুটি উদ্ধার করা হয়। সাপ উদ্ধারকারী অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ্ হাসান মুসা বলেন, ‘একই স্থানে আবারও সাপ দেখতে পান ডিআইজি কার্যালয়ে কর্মরত পুলিশ সদস্যরা। পরে বিকেল থেকে পূণরায় সাপ উদ্ধারে অভিযান পরিচালনা করি। সেসময় আরও এক জোড়া কালনাগিনী সাপ পাওয়া যায়।’ এর আগে রোববার (জুন ৭) বিকেলে ডিআইজি কার্যালয়ে তিনটি সাপ দেখা যায়। সেসময় সাপ উদ্ধার করার জন্য প্রথমে ডিআইজি কার্যালয়ের একপাশের ডেকোরেশন ভাঙতে হয়। সেখানে সাপ না পেয়ে পরে দেওয়াল ভাঙতে হয়। পরে দেওয়ালের ফাঁকা জায়গা থেকে এক জোড়া মৃদু বিষধর কালনাগিনী সাপ পাওয়া যায়। সাপ দুটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, ‘ডিআইজি কার্যালয় পুরোপুরি সাপমুক্ত হয়েছে বলে মনে হচ্ছে না। সেখানে কর্মরত অনেকেই এখনো নাকি এদিক-ওদিক অনেক সাপ দেখেছেন। সেগুলো উদ্ধারে আমাদের কার্যক্রম চলমান।’ সামাজিক বন বিভাগ বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আরিফ রহমান বলেন, ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা দুদিনে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করেছেন। এর মধ্যে প্রথম দিন উদ্ধার হওয়া দুটি সাপ বনে অবমুক্ত করা হয়েছে। দ্বিতীয় দিন উদ্ধার হওয়া সাপ দুটি বন বিভাগের হেফাজতে রয়েছে।’ বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘কার্যালয়ের চারপাশে ঝোপঝাড়ে ভরা। হতে পারে সেখান থেকেই সাপগুলো কার্যালয়ে প্রবেশ করেছিল। আরও সাপ আছে কি-না তা তল্লাশি করে দেখা হচ্ছে।’




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম