Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ১১:২৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডিবি পুলিশের অভিযান, ৬৫০ পিস ইয়াবাসহ দুই নারী আটক 
Saturday May 23, 2026 , 1:11 pm
Print this E-mail this

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের

বরিশালে ডিবি পুলিশের অভিযান, ৬৫০ পিস ইয়াবাসহ দুই নারী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (মে ২২) বিকেল ৫টার দিকে নগরীর কাউনিয়া কমিশনার গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি আভিযানিক দল কাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় দুই নারীর হেফাজত থেকে ৬৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কৌশলে আরও এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন-কাউনিয়া কমিশনার গলির বাসিন্দা মোসা. সোমা আক্তার মনি এবং মোসা. রাজিয়া বেগম। বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




Archives

Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ, নারী নিহত
Image
বরিশালে ইজিবাইকের লাইসেন্স নবায়ন শুরু
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক