Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আ.লীগসহ নিষিদ্ধ সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার 
Monday May 18, 2026 , 11:17 pm
Print this E-mail this

একাধিক রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ

বরিশালে আ.লীগসহ নিষিদ্ধ সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (মে ১৮) দিনভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ১০ জন হলেন-নগরীর নবগ্রাম রোড রুইয়া এলাকার আওয়ামী লীগ কর্মী এনায়েতুর রহমান (৪৯), রিফিউজি কলোনির নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান টুটুল (৩০), আল আমিন (২২), চাঁদমারী স্টেডিয়াম কলোনীর ছাত্রলীগ কর্মী মো. হৃদয় (১৯), হাটখোলা এমইপি গলির কালাম খান (৫৫), আওয়ামী লীগ কর্মী ও সিটি মার্কেট পাইকারী কাঁচা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি দেলোয়ার হোসেন (৬৫), ৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সদস্য বাবুল বেপারী (৫৫), সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাবিব ফরাজী (৬৪), বিসিসি’র ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আলফাজ হাসান সিয়াম (৩০) ও ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নির্বাহী সদস্য মো. নাঈম (২৩)। বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৭ মে ঘিরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা নগরীতে মিছিলের চেষ্টা করে। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরিশাল নগরীতে পৃথক দুটি মিছিল বের করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এর মধ্যে একটি নগরীর নবগ্রাম রোড এবং অপরটি সিএন্ডবি রোড এলাকায়। তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মুখে মাস্ক এবং হেলমেট পড়ে মিছিল দুটি বের করা হয়। এর পর পরই পুলিশ অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া ১০ জনকে গ্রেপ্তার করে।




Archives

Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক
Image
সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী