Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৫:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘করোনা প্রতিরোধ সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি’-স্লোগানে পিরোজপুরের কাউখালীতে পরামর্শ সভা 
Thursday January 21, 2021 , 3:51 pm
Print this E-mail this

নিয়মিত মাস্ক পরতে হবে, হাত ধৌত করা ও নিরাপাদ দূরত্ব বজায় রেখে চলতে হবে-মোছা. খালেদা খাতুন রেখা

‘করোনা প্রতিরোধ সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি’-স্লোগানে পিরোজপুরের কাউখালীতে পরামর্শ সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে ‘করোনা প্রতিরোধ সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি’-স্লোগানে আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারী) সকালে উপজেলার আল কায়েদ কমিউনিটি সেন্টারে নাগরিক উদ্যোগ, ইমারজেন্সি কো অপারেশন নেটওয়ার্ক’র আয়োজনে ব্রেড ফর দি ওর্য়াল্ড’র সহযোগিতায় কোভিড-১৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও ক্ষতিগ্রস্থদের সহায়তা বিষয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নাগরিক অধিকার দলের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা। শুভেচ্ছা বক্তব্য দেন-নাগরিক উদ্যোগের এরিয়া অফিসার উত্তম কুমার রায়, মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক উদ্যোগের সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু নাছের মাসুদ, বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ ইসতিয়াক আহমদ, সমাজ সেবক আঃ লতিফ খসরু, রতন কুমার দাস প্রমুখ। সভা পরিচালনা করেন নাগরিক উদ্যোগের সহকারী এরিয়া অফিসার রকিুবুল ইসলাম। সভায় উপস্থিত সকলের মাঝে করোনা স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি ইউএনও বলেন, আমরা সকলে স্বাস্থ্য বিধি মেনে চলবো। নিজেকে সুরক্ষিত রাখার পাশাপাশি পরিবারের সবাইকে সুরক্ষিত রাখবো। করোনা থেকে বাঁচতে হলে আমাদের নিয়মিত মাস্ক পরতে হবে। হাত ধৌত করা ও নিরাপাদ দূরত্ব বজায় রেখে চলতে হবে। নাগরিক তার অধিকার ও সচেতনতার সাথে নাগরিক দায়িত্ব যেন পালন করে সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারকে প্রতিপক্ষ মনে না করে সহযোগীতা করতে হবে। সরকারি বেসরকারি ও সংস্থার সকল নাগরিকে সহযোগীতা একটি স্বপ্নের স্বদেশ নির্মাণে আমরা সকলে এগিয়ে যাবো।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা