Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৮:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 
Thursday October 8, 2020 , 1:41 pm
Print this E-mail this

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র উপস্থিতিতে ২২ জন কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শেষে বুধবার সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সুনীল কুন্ডু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, কৃষি অফিসার আলী আজীম শরীফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথি, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ, পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক চিন্ময় রায়। আলোচনা শেষে ২২ জন কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক