Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২, ২০২৬ ৮:২৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৫ জনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা করেছেন গণধর্ষণের শিকার এক তরুণী! 
Monday November 25, 2019 , 8:35 pm
Print this E-mail this

৫ জনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা করেছেন গণধর্ষণের শিকার এক তরুণী!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুর সদর উপজেলায় এক তরুণীকে (১৮) গণধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় শনিবার (২৩ নভেম্বর) দুপুরে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-সদর উপজেলার কলাখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের দেলোয়ার হোসেন শেখের ছেলে শুভ শেখ (২০) ও দাউদপুর-পুখরিয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে বেলাল খান (২২)। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা করেছেন গণধর্ষণের শিকার তরুণী। মামলার এজাহারে তরুণী উল্লেখ করেছেন, পূর্ব-পরিচয়ের সূত্র ধরে শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় শহরের সিও অফিসের মোড় থেকে মোটরসাইকেলে করে তরুণীকে কৈবর্তখালী নিয়ে যান শুভ শেখ। সেখানে হাবিল নামে এক ব্যক্তির ঘরে আটকে তরুণীকে গণধর্ষণ করে শুভসহ পাঁচজন। পরে তরুণীকে সেখানে রেখে পালিয়ে যায় তারা। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বলেন, ওই তরুণী মায়ের সঙ্গে পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকায় বসবাস করেন। মোবাইলে সম্পর্কের সূত্র ধরে ওই তরুণীকে ঘুরতে নিয়ে যান শুভ শেখ। কৈবর্তখালী নিয়ে তরুণীকে গণধর্ষণ করে শুভসহ পাঁচজন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা