Current Bangladesh Time
শুক্রবার আগস্ট ১৪, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৩ বছর শিকলে বন্দী জীবন ! 
Monday December 4, 2017 , 9:25 pm
Print this E-mail this

অর্থাভাবে প্রতিবন্ধী যুবকের চিকিৎসা বন্ধ

৩ বছর শিকলে বন্দী জীবন !


অর্থাভাবে চিকিৎসা চলছে না মানসিক প্রতিবন্ধী বাচ্চু গোমস্তার (২৫)। হারিয়ে যাওয়ার আশংকায় গত তিন বছর যাবত বাচ্চুকে তার পরিবারের সদস্যরা ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রেখেছেন। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের। প্রতিবন্ধী বাচ্চু ওই গ্রামের মোহাম্মাদ আলী গোমস্তার পুত্র। প্রতিবন্ধী বাচ্চুর বৃদ্ধা মা সুফিয়া বেগম (৬০) জানান, জন্মের পাঁচ মাস পর বাচ্চু ধনুষ্টংকার রোগে আক্রান্ত হয়। সেই থেকে সে মানসিক প্রতিবন্ধী। বাচ্চুর বাবা মোহাম্মাদ আলী গোমস্তা (৭৫) গৌরনদী বন্দরের সামান্য চায়ের দোকানী ছিলেন। অভাব অনটনের সংসারে একমাত্র তার আয়ের টাকায় এতদিন সংসার পরিচালনার পাশাপাশি বাচ্চুর চিকিৎসা চলছিলো। বয়সের ভারে মোহাম্মাদ আলী গত ৩ বছর পূর্বে চায়ের দোকান বন্ধ করে দিয়েছেন। সে-ই থেকে অর্থাভাবে বাচ্চুর চিকিৎসাও বন্ধ রয়েছে। উন্নত চিকিৎসা পেলে বাচ্চু সুস্থ্য হয়ে উঠবে এ ধারনা তার বৃদ্ধ বাবা ও মায়ের। কিন্তু টাকার অভাবে তারা বাচ্চুকে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। তাই নিরুপায় হয়ে মানসিক প্রতিবন্ধী সন্তানের উন্নত চিকিৎসার জন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেছেন।

  • শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives

Image
বরিশালে শাপলা বিক্রি করে দিনে আয় ৩ হাজার টাকা
Image
বরখাস্ত হলেন বিপ্লব, ইকবাল, সুদীপ, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা
Image
বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি জুলফিকার আলী হায়দার
Image
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক
Image
ফেঁসে যেতে পারেন সাবেক ডিসি খায়রুল, বরিশালে মন্ত্রিপরিষদের জিজ্ঞাসাবাদ!