Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৩০, ২০২৬ ৯:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় 
Monday March 17, 2025 , 11:51 am
Print this E-mail this

নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য জরুরি সেবাসমূহ চালু

২৪ দিনের ছুটিতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ২৪ দিনের দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়। রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের জন্য ক্লাস ছুটি থাকবে ১৮ মার্চ (মঙ্গলবার) থেকে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। অন্যদিকে অফিস ছুটি শুরু হবে ২৬ মার্চ (বুধবার) থেকে ১০ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ সময়ের মধ্যে শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থা ও অন্যান্য জরুরি সেবাসমূহ চালু থাকবে।




Archives

Image
বরিশালে ভুয়া ডাক্তার ও ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা
Image
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত
Image
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করানোয় রোগীর সঙ্গে দুর্ব্যবহার
Image
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ৫টি স্থানে সিটি ও পৌর টোলের নামে অর্থ আদায়!
Image
পিরোজপুরে মোবাইলের আলোয় বাবার কবর খুঁড়লেন মেয়ে ও দুই বোন