Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ৭:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী, দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে বাড়ছে প্রত্যাশা 
Tuesday July 7, 2026 , 4:47 pm
Print this E-mail this

সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিসি প্রশাসক

১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী, দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে বাড়ছে প্রত্যাশা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আগামী ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে বরিশালে তার প্রথম সরকারি সফর। এ সফরকে ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। বিশেষ করে ভাঙ্গা-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক নির্মাণ, রেললাইন সম্প্রসারণসহ অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন উদ্যোগে ইতিবাচক অগ্রগতি হতে পারে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা। সফরকালে প্রধানমন্ত্রী বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে। এ ছাড়া নগর উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে জেল খাল সংস্কার এবং বেলস পার্কের চারপাশে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দলীয় নেতারা মনে করছেন, প্রধানমন্ত্রীর এ সফর শুধু রাজনৈতিকভাবেই নয়, বরং দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন-প্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর বরিশাল সফরের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।




Archives

Image
বরিশাল হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য মনোনীত আফরোজা নাসরীন
Image
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পাঠ করালেন বরিশালের ডিসি
Image
বরিশালে ৩ প্রেমিকার হাতে ধোলাই খেয়ে থানায় যুবক
Image
অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় বরিশাল শেবাচিম মসজিদে হচ্ছে না ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ
Image
বরিশালে গাঁজা সম্রাট রফিকসহ গ্রেপ্তার ৬