Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হোয়াটসঅ্যাপে ৭দিনের প্রেমে বরিশালের তরুণীর ৮০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র 
Wednesday July 8, 2026 , 9:37 pm
Print this E-mail this

জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে : ওসি

হোয়াটসঅ্যাপে ৭দিনের প্রেমে বরিশালের তরুণীর ৮০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে হোয়াটসঅ্যাপে মাত্র সাত দিনের পরিচয়ে কথিত এক লন্ডনপ্রবাসীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। প্রতারণার শিকার লিমা (ছদ্মনাম) এ ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা যায়, ইমরান নাম ব্যবহারকারী এক ব্যক্তি নিজেকে লন্ডনপ্রবাসী পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে লিমার সঙ্গে যোগাযোগ করেন। এক সপ্তাহের মধ্যে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ওই ব্যক্তি দাবি করেন, তিনি লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য তিনি বিমানের টিকিটের একটি ছবিও পাঠান। একই সঙ্গে জানান, তিনি সঙ্গে করে প্রায় ৪২ লাখ টাকা সমমূল্যের ডলার এবং লিমার জন্য স্বর্ণের বার নিয়ে আসছেন। এর কিছু সময় পর এক নারী নিজেকে কাস্টমস কর্মকর্তা পরিচয় দিয়ে লিমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি দাবি করেন, ইমরান বিমানবন্দরে কাস্টমসের হাতে আটক হয়েছেন। তাকে ছাড়িয়ে আনতে ৮০ হাজার টাকা পরিশোধ করতে হবে, অন্যথায় তাকে কারাগারে পাঠানো হবে এবং সঙ্গে থাকা ডলার ও স্বর্ণের বার জব্দ করা হবে।কথিত প্রেমিককে মুক্ত করার আশায় লিমা বিকাশের মাধ্যমে প্রতারকদের দেওয়া নম্বরে ৮০ হাজার টাকা পাঠিয়ে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে টাকা পাঠানোর পরও ইমরানকে ছাড়িয়ে দেওয়া হয়নি। বরং আরও টাকা দাবি করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তার সন্দেহ হয়। পরে স্বজনদের সঙ্গে বিষয়টি আলোচনা করে তিনি বুঝতে পারেন, তিনি একটি প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। এরপর গত ৫ জুলাই তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় প্রতারণার অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেন। ভুক্তভোগী লিমা বলেন, হোয়াটসঅ্যাপে মাত্র সাত দিনের পরিচয়ে ওই ব্যক্তি আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে ৮০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় অভিযোগ করেছি। বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক
Image
সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী