Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ৩:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হরতাল সফল করতে বরিশালে বাসদ’র বিক্ষোভ 
Monday March 14, 2022 , 2:22 pm
Print this E-mail this

সভাপতিত্ব করেন, জেলা বাসদ সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী

হরতাল সফল করতে বরিশালে বাসদ’র বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামী ২৮ মার্চ বাম জোটের অর্ধদিবস হরতাল সফল করার লক্ষ্যে এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ এবং ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স প্রদানসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। সংগঠনের জেলা কমিটির ব্যানারে রবিবার (মার্চ ১৩) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বাসদ সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন-জেলা শ্রমিক ফ্রন্টের সহসভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, জেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক, নজরুল ইসলাম খান এবং মহানগর ছাত্র ফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার প্রমুখ। সমাবেশ শেষে একই দাবিতে বাসদের একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।




Archives

Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
বরিশালে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা