Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:১৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গাঙ্গুলি 
Saturday January 2, 2021 , 2:55 pm
Print this E-mail this

ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন সাবেক এই অধিনায়ক

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ গাঙ্গুলি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। শনিবার (২ জানুয়ারি) সকালে বেহালায় নিজ বাড়িতে জিম করার সময় বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় দলের সাবেক এই অধিনায়ক। এরপর দ্রুত দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে ইসিজি করানো হয় গাঙ্গুলির। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন সাবেক এই অধিনায়ক। চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। এদিকে, সব রকম পরীক্ষা-নিরীক্ষার পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে মত চিকিৎসকদের। জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠনের কথাও বলেন তার চিকিৎসক। তবে এই মুহূর্তে গাঙ্গুলির শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ভারতের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১ ওয়ানডে খেলা সৌরভ গাঙ্গুলি, ২০১৯ সালের অক্টোবরে বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন।




Archives

Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি