Current Bangladesh Time
মঙ্গলবার সেপ্টেম্বর ১, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রী’র ফাঁস! 
Sunday April 14, 2024 , 11:37 pm
Print this E-mail this

এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা

স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রী’র ফাঁস!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : স্বামীকে ভিডিও কলে রেখে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইরানী আফরোজ তানু (২৭) নামে এক বিউটিশিয়ান।রোববার (১৪ এপ্রিল) সাতক্ষীরা শহরের কামালনগরের ভাড়া বাড়িতে আত্মহত্যা করেন তিনি। জানা গেছে, এক মাস আগে কামালনগর দক্ষিণপাড়ার তৌহিদুর রহমান বাবলুর বাড়িতে ভাড়া ওঠেন পলাশপোল সবুজবাগ এলাকার হান্নান গাজীর মেয়ে ইরানী আফরোজ। শহরে তাঁর একটি বিউটি পার্লার রয়েছে। বিভিন্ন বিষয়ে স্বামী ও পরিবারের সঙ্গে কলহ লেগেই থাকত ইরানীর। রোববার দুই সন্তানকে বাইরে রেখে এসে বাড়িতে কেউ না থাকায় দ্বিতীয় স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করে। সাতক্ষীরা সদর থানার তদন্ত (ওসি) মো: নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এ বিষয়ে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার